মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিক্ষুকের সর্দার হতে ক্ষমতায় আসিনি

বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোই আওয়ামী লীগের রাজনীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য ঘাটতির দেশকে বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। ৯৬ সালেই আওয়ামী লীগ ২৬ লাখ টন খাদ্য উদ্বৃত্ত রেখে এসেছিল। অথচ বিএনপি সরকারের আমলে ৩০ লাখ টন ঘাটতি দেখা দেয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নীতি ছিল খাদ্য ঘাটতি থাকলে বিদেশ থেকে অনুদান পাওয়া যায়। এ নিয়ে সংসদে বিতর্কও হয়েছে। আপনারা কেউ চাইলে সেটা খুঁজে দেখতে পারবেন। কিন্তু আমরা কারও কাছে হাত পাততে ক্ষমতায় আসিনি। ভিক্ষুকের সর্দার হতে আসিনি।’

বাগেরহাটের মংলায় মংলায় ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার খাদ্য গুদাম- সাইলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই খাদ্য গুদাম উদ্বোধন করেন তিনি।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে নানা উদ্যোগ নেয় সরকার। গবেষণা খাতেও অর্থ বরাদ্দ দেয় সরকার। এর আগে এই খাতে কোনো বরাদ্দই ছিল না। এসব কারণে পরে খাদ্য উৎপাদন বেড়েছে। এখন আবার খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে সর্বনাশা চিন্তা করে। দেশকে পরমুখাপেক্ষি করে ভিক্ষা করা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভিক্ষা না করে দেশকে নির্ভরশীল করতে চায়।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা কারও কাছে হাত পেতে চলবো না। ভিক্ষুক হিসেবে থাকবো না। কারণ, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ভিক্ষুক জাতিকে কেউ মর্যাদা দেয় না।’

বিস্তারিত আসছে…

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ