ভুল বানানের কবলে কুড়িল ফ্লাইওভার


বানান ভুলের কারণে কুড়িল উড়াল সেতু এখন ভাজা সেতুর অর্থ বহন করছে। দৃষ্টিনন্দন কুড়িল ফ্লাইওভারের একাধিক সাইনবোর্ডে ফ্লাইওভারের বদলে লেখা রয়েছে ফ্রাইওভার। এর সঙ্গে পাল্লা দিতেই হয়তো ওই ফ্লাইওভার ঘিরে অন্যান্য বোর্ডেও চলছে ভুল বানানোর উৎসব।
তিন’শ ৬ কোটি টাকা খরচে নির্মিত কুড়িল ফ্লাইওভার উদ্বোধন হয় ২০১০ সালের ২ মে। রাজধানীবাসীর জন্য প্রয়োজনের পাশাপাশি গর্বেরও নজরকাড়া এ স্থাপনা। তবে চারদিকে ছড়ানো এই ফ্লাইওভারের দিক নির্দেশক সাইন বোর্ডগুলো এমনভাবে ভুল বানানে দাঁড়িয়ে আছে যা দেখে অবাক হওয়ার সঙ্গে লজ্জাও পেতে হয়।
শুধু ফ্লাইওভারই ফ্রাইওভার হয়ে যায়নি, চারদিকেই ভুল বানানের ছড়াছড়ি। ২০ থেকে ৩০ গজের মধ্যে একেক বানান একেকরকম। স্বরণি লেখা সাইন বোর্ড সত্যিই স্মরণীয় হয়ে থাকার মতো। এই উড়াল সেতুতে মানুষের ভোগান্তি কমেছে, তবে ভুল বানানে বেড়েছে অস্বস্তি।
https://youtu.be/BnULu-tTkAU
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













