ভূঞাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


মো. ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫মার্চ) সকালে কলেজের ২০৮ নং কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বাংলা বিভাগের প্রভাষক রহিমা খানম এর সঞ্চলনায় ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রফেসর জনাব বেনজীর আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী, ইবরাহীম খাঁ সরকারি কলেজে প্রভাষক আব্দুস সালাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাবিবুর রহমান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী বৃন্দ। পরে আনোয়ারুল ইসলাম পাপ্পুর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আত্নজীবনীর উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













