বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোট কারচুপির পরিণতি ভালো হবে না : খন্দকার মাহবুব

সিটি করপোরেশনের মতো পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি হলে এর পরিণতি ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ – শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন খন্দকার মাহবুব।

চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘এই সরকার একের পর এক নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোকা দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। আমরা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, মানুষের মত প্রকাশে বিশ্বাস করি। এর যদি ব্যত্যয় ঘটে তবে এর দায়-দায়িত্ব আপনাকেই (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিতে হবে।’

নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ উল্লেখ করে মাহবুব জানান, পৌর নির্বাচনে যদি জনগণের ভোটের অধিকার হরণ করা হয় তাহলে দেশ তো বটেই, এর ফলাফল কারো জন্য শুভ হবে না।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে যত দ্রুত সম্ভব প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী