মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি নারীদের প্রথম ভোট:এক ঐতিহাসিক মূহুর্ত

সৌদি নারীরা এই প্রথম ভোট দেয়ার সুযোগ পেয়েছেন দেশটিতে আজ যে পৌর নির্বাচন হচ্ছে তাতে। নির্বাচনে অনেক নারী প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯৭৮ জন নারী প্রার্থী এই নির্বাচনে দাঁড়িয়েছেন। অন্যদিকে পুরুষ প্রার্থীর সংখ্যা পাঁচ হাজারের বেশি।

সৌদি কর্মকর্তারা জানান, প্রায় এক লাখ তিরিশ হাজার মহিলা ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু পুরুষদের তুলনায় এই সংখ্যা একেবারেই কম। তালিকাভুক্ত পুরুষ ভোটারের সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

সৌদি আরবে প্রথম মহিলা ভোটার হিসেবে তালিকাভুক্ত হন সালমা আল রাশিদ। ‘ভোটার হতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা উপায় হচ্ছে এই নির্বাচন।

রিয়াদ থেকে বিবিসির একজন সংবাদদাতা অরলা গুয়েরিন বলেন, যেসব পৌরসভার জন্য আজ নির্বাচন হচ্ছে তাদের ক্ষমতা খুবই সীমিত। কিন্তু তারপরও সৌদি মহিলাদের এই নির্বাচনে অংশগ্রহণ এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রিয়াদে সকাল আটটায় ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে সেখানে ভোট দিতে যান হাতুন আল ফাসি। তিনি একজন শিক্ষক এবং সৌদি আরবে মহিলাদের অধিকারের দাবিতে সোচ্চার। কিন্তু আজ তাকে ভোট কেন্দ্রে এক পুরুষ চালকের গাড়ীতে চড়েই আসতে হয়েছে। মহিলাদের গাড়ী চালানো এখনো সৌদি আরবে নিষিদ্ধ।

মহিলাদের জন্য যে পৃথক ভোট কেন্দ্রে তিনি ভোট দিতে যান, সেটি ছিল প্রায় খালি। সৌদি আরবে পুরুষ আর মহিলাদের যেরকম কঠোরভাবে সব জায়গায় বিচ্ছিন্ন করে রাখা হয়, এই ভোটকেন্দ্রেও ছিল সেই ব্যবস্থা।

কিন্তু তারপরও এই ভোটকে তিনি এক ঐতিহাসিক মূহুর্ত বলে বর্ণনা করেন। তিনি বলেন, শেষ পর্যন্ত কজন মহিলা এই নির্বাচনে জিতলেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা শেষ পর্যন্ত ভোটে অংশ নিতে পারলাম।

সৌদি আরবে নির্বাচনের ব্যাপারটিই খুব বিরল। এ নিয়ে তৃতীয়বারের মত নির্বাচন হচ্ছে দেশটিতে। ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটিতে কোন নির্বাচনই হয়নি। প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ মহিলাদের ভোট দেয়ার অধিকার দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প