মওদুদকে দেওয়া দুদকের নোটিশ হাইকোর্টে বাতিল


যুক্তরাজ্যে অর্থ পাচারের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিল করেছেন আদালত।
আজ সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০১২ সালের ৪ জুলাই অর্থ পাচারের মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ব্যারিস্টার মওদুদকে নোটিশ দেয় দুদক। দুদকের ১৯ ও ২০ ধারা অনুযায়ী এই নোটিশ দেওয়া হয়েছিল।
এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মওদুদ আহমেদ। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৮ জুলাই নোটিশ কেন বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘ সাড়ে তিন বছর পর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত নোটিশটি বাতিল করে দেন।
আবেদনকারীর পক্ষে মওদুদ আহমদ নিজেই ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













