মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার না করা হলে মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়ছে।

রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এই ঘোষাণা দেন।

তিনি বলেন, দীপন হত্যা ও শুব্ধস্বরের কার্যালয়ে এর প্রকাশকসহ দুই ব্লগারের ওপর হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে গণজাগরণ মঞ্চ।

একই সঙ্গে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় আগামীকাল সোমবার সারাদেশে শোক দিবস পালনেরও ঘোষণা দেন ইমরান সরকার।

এ সময় তিনি শোকদিবসের দিন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে কালোব্যাজ ধারণ করার জন্য আহ্বান জানান।

এ ছাড়া হরতাল সফল করতে সোমবার সন্ধ্যায় শাহবাগ থেকে মশাল মিছিল বের করার কর্মসূচিও ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে