মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সারাদেশে বই বিক্রি বন্ধ সোমবার দুপুর পর্যন্ত

দুই প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে বই বিক্রি বন্ধ থাকবে। আজ রোববার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় কাল থেকে তিন দিন বাংলাবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, ২ নভেম্বর কালোব্যাজ ধারণ, মৌন মিছিল, হামলার বিচার চেয়ে ঢাকার জেলা প্রকাশকের কাছে স্মারকলিপি পেশ ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়।

সংগঠনের কেন্দ্রীয় ও রাজধানী কমিটির যৌথসভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার।

শনিবার প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর ও জাগৃতির প্রকাশকের ওপর নৃশংস হামলা হয়। এতে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন নিহত হন। আর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল, আরও দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত