মন্ত্রণালয়ের নামে ‘মহিলা’ বদলে দেয়া হচ্ছে ‘নারী’


নাম বদলে ফেলা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। নতুন নাম দেয়া হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মার্চ) নারী দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক’ মন্ত্রণালয় করার সুপারিশ করে সম্পর্কিত স্থায়ী কমিটি।
শুক্রবার উদযাপিত হতে যাওয়া নারী দিবস নিয়ে প্রতিমন্ত্রী রিমি বলেন, আট মার্চ সকাল ১০টায় সরকারিভাবে উদযাপন করা হবে আন্তর্জাতিক নারী দিবস। এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হবে।
তাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ প্রদান করা হবে। এরা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের আনার কলি, শিক্ষা ও চাকরিতে সফল নারী ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের কল্যাণী মিনজ, সফল জননী ক্যাটাগরিতে সিলেট বিভাগের কমলী রবিদাশ।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল ক্যাটাগরিতে বরিশাল বিভাগের জাহানারা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের পাখি দত্তকে জয়িতা সম্মাননা দেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













