সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বকেয়া বিল না দিলে গ্যাসের লাইন কেটে দেওয়ার নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাসের বকেয়া বিল দ্রুত সংগ্রহ করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের ছয়টি বিতরণ কম্পানির গ্যাসের গত জানুয়ারি পর্যন্ত মোট বকেয়া ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা। তারমধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির বকেয়া রয়েছে দুই হাজার ৮৪ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠানও সময়মত বিল না দিলে গ্যাসের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কম্পানি লিমিটেড (কেজিডিসিএল) অধিভূক্ত এলাকায় গতকাল বুধবার বিকেলে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, সরকারের অনুমোদিত স্থান ছাড়া গ্যাসের নতুন সংযোগ দেয়া হবে না। একই সঙ্গে অপরিকল্পিত কানেকশন থাকলে সেগুলো বিচ্ছিন্ন করারার নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অন্যানের মধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও কর্ণফুলী গ্যাস ডিস্টিটিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাকলাইন উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে