বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মসজিদ নির্মাণকাজে শ্রমিকের ভূমিকায় প্রতিমন্ত্রী পলক

সরকারের অন্যতম জনপ্রিয় চরিত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার আলোচনায় এলেন মসজিদ নির্মাণের কাজে শ্রমিকের মত অংশগ্রহণ করে। শ্রমিকদের সঙ্গে মসজিদ নির্মাণের টুকরি মাথায় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার সকালে চলনবিল সিংড়া উপজেলায় একটি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধন করেই দায়িত্ব শেষ করেননি পলক, হাত বাড়িয়েছেন নির্মাণযজ্ঞেও।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক নির্মাণ শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি মাথায় ছাদ ঢালাইয়ের কড়াই ভর্তি মশলা নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। পরে মশলা ঢেলে মসজিদটির ছাদ ঢালাই কাজেরও সূচনা করেন।

জানা যায়, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা সিংড়ার তাজপুর ইউনিয়নে একটি মসজিদ নির্মাণ করার দীর্ঘদিনের দাবি ছিল নিলামপুর গ্রামবাসীর। অবশেষে ‘নিলামপুর জামে মসজিদটি’ নামে এই মসজিদ নির্মাণ করে গ্রামবাসীর চাওয়া পূরণ করতে চলেছেন তিনি।

এ উদ্বোধনী অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে পোস্ট দিয়ে একটি স্ট্যাটাসও দেন পলক। পোস্টের নিচে অনেকেই তার এমন কাজের প্রশংসা করেছেন।

কমেন্টে অনেকেই বলেছেন, বাংলাদেশের সব এমপি-মন্ত্রীরা যদি এমন হতো, তাহলে দেশটা আরও সুন্দর হতো।

প্রতিমন্ত্রী পলক এর আগে একবার রিকশা চালিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। আরেকবার তার রান্না করার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।

তরুণ এই প্রতিমন্ত্রী সরকারের মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠ সদস্য। অন্যদের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ তৎপর। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নানা জরুরি তথ্য সরবরাহের আমলাতান্ত্রিক জটিলতাও তিনি ফেসবুক ব্যবহার করে দূর করেছেন।

সম্প্রতি নিজ এলাকার একটি স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে ইট ও সুরকি নিম্নমান দেখতে পেয়ে তাৎক্ষণিকভাব মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার এই কাজটিও বেশ প্রশংসা কুড়ায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত