শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মাঘের বাঘ পালানো’ শীত কমবে সহসাই

বাংলা গানের জনপ্রিয় শিল্পী ভুপেন হাজারিকা তার প্রেমিকাকে বিয়ে না করার কারণ হিসেবে পৌষ মাসের ক্ষেত্রে যার উল্লেখ করেছিলেন সেটি হলো, ‘হাড় কাঁপানো শীতের কামড় পৌষ মাসে রয়’। কিন্তু চলতি বছরের অভিজ্ঞতা থাকলে তিনি কী বলতেন? এবার শীতকে আমন্ত্রণ জানানোর পরিস্থিতি ছিল পৌষের পুরোটা সময় জুড়ে। হাড় কাঁপানো শীত তো দূরের কথা, ভ্যাপসা গরমের অভিজ্ঞতাও হয়েছে শহরে।

কিন্তু ভুপেন হাজারিকা মাঘের ক্ষেত্রে যে অজুহাতের কথা বলেছিলেন সেটি হলো, ‘মাঘের শীতে বাঘ পালায় বিহার কথা নয়।’ সত্যি সত্যিই বাঘ পালানো শীতের দেখা মিলেছে।

তীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জেলাগুলো। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও নীলফামারীর রাজারহাটে। শনিবার সর্বনিম্ন তাপমাত্র ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিপ্তর বলছে আগামীকাল রবিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।

তীব্র শীতের কারণে উত্তরের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় সূর্য উঠলেও শীতের তীব্রতা তেমন কমেনি। রাজধানীতেও একই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ভ্রাম্যমাণ মানুষেরা পড়েছেন চরম বিপাকে। সামান্য শীত নিবারণের মতো গরম কাপড় না থাকায় তাদের কষ্ট চরমে পৌঁছেছে।

আবহাওয়া অধিপ্তরের সূত্রে জানা যায়, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী চার পাঁচ দিনের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ১২ তারিখ থেকে সাইবেরিয়া অঞ্চল থেকে আসা হিমেল হাওয়ার প্রভাবে সৃষ্টি হয়েছে এই শৈত্যপ্রবাহ। তাপমাত্রা বাড়তে থাকলে শৈত্যপ্রবাহের প্রভাবও আর থাকবে না।’

পৌষের বিদায়বেলার শীতের প্রভাব ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও পড়েছে। সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার এটি ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং মাদারীপুর, টাঙ্গাইল, সীতাকুণ্ড, রাঙামাটি, শ্রীমঙ্গল ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল থেকে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত