মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি চীনের


তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে চীনের বন্ধুত্ব হারাবেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি চীনের।
নির্বাচনের পর বারবার চীনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
ফক্স নিউজে দেওয়া একটি সাক্ষাতকারে ‘ওয়ান চায়না’ নীতির বিরোধিতাও করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, চীনের সঙ্গে কোনও বাণিজ্যিক বোঝাপড়া ছাড়া অন্য নীতিতে বদ্ধ থাকতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র।
১৯৭৯ সালে এই নীতিতে চীনের সঙ্গে বোঝাপড়ায় সায় দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প জমানায় চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না এমনটাই দাবি কূটনীতিবিদদের।
যদিও, ট্রাম্পকে ছেড়ে কথা বলেনি চীন প্রশাসনও। তাইওয়ানের সঙ্গে হাত মেলালে চীনও মার্কিন শত্রুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অখণ্ড চীনের নীতির জন্যই এখনও তাইওয়ানের মানুষরা বেঁচে আছেন বলে মত তাদের।
এই নীতির বিরোধিতা করলে তাঁর কোপ পড়বে তাইওয়ানের অর্থনীতিতে। চীনের ব্যাঙ্গ, ট্রাম্প একজন অপ্রাপ্তবয়স্ক রাজনৈতিক। ব্যবসা আর দেশ চালানোয় তফাৎ রয়েছে তা দ্রুত ট্রাম্পকে বুঝতে হবে। শুধু ট্রাম্প নয়, কড়া বার্তা দেওয়া হয়ছে তাইওয়ানকেও।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













