রাজধানীতে নারী শ্রমিকে জোর করে ধর্ষণ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি


রাজধানীর মোহাম্মদপুর একতা হাউজিং এলাকায় এক নারী শ্রমিক (১৬) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই নারী সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় রকিব নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার বিকালে ধর্ষণের শিকার হন ওই নারী শ্রমিক। রবিবার রাতে ভিকটিমের মা থানায় মামলার পর পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই নারী শ্রমিক মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে বসাবাস করেন।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, শনিবার বিকালে ওই নারী শ্রমিক তার এক ছেলে বন্ধুকে নিয়ে একতা হাউজিং এলাকায় ঘুরতে গেলে একই এলাকার রাকিব, ইউনুস, বিল্লাল, কবির, ও শাহিন, তার বন্ধুকে আটকে রেখে পাশ্ববর্তী কাশবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













