মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ জানুয়ারি


রাজধানীর কোতয়ালী থানায় দায়ের করা নাশকতার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ এই দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১০ সালের ২ জুন আসামিরা সিএমএম আদালতের সামনে পুলিশের কাজে বাধা প্রদান এবং গ্রেফতার মাহমুদুর রহমানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজাহান মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।
২০১০ সালের ৩১ ডিসেম্বর কোতয়ালী থানার উপ-পরিদর্শক পরিতোষ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, তার সহযোগী জুলফিকার আলী, শহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













