মিলিটারি পুলিশকে ছুরিকাঘাত করে পথচারী : আইএসপিআর


রাজধানীর কাফরুল এলাকায় মিলিটারি পুলিশ সদস্যকে পেছন থেকে এক পথচারী ছুরি দিয়ে আঘাত করেছিল। এতে ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে আহতের পরিচয় জানানো হয়নি।
আইএসপিআর জানায়, কর্তব্যরত অবস্থায় ওই মিলিটারি পুলিশের সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত অন্য সামরিক সদস্যরা এক সন্দেহভাজনকে আটক করে। ওই ঘটনার বিস্তারিত জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃত ওই ব্যক্তির পরিচয় জানানো হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













