বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না, চ্যালেঞ্জ হাফিজের

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার তীব্র সমালোচনা করে এই নির্বাচন সুষ্ঠু হবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ এই চ্যালেঞ্জ করেন।

হাফিজ বলেন, ‘ক্ষমতাসীনরা সিটি কপোরেশন নির্বাচনে রাজধানীতেই বিএনপির এজেন্ডদের থাকতে দেয়নি। তাহলে গ্রামে বিএনপির এজেন্ডা কিভাবে থাকবেন? ফলে কোনভাবেই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভব নেই।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, কবে আপনারা নির্বাচন কমিশনকে রেজিস্ট্রেশন করে নিজেদের অঙ্গ-সংগঠন হিসেবে ঘোষণা করবেন।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে হাফিজ বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচনের মাঠ সমতা করা। আর এ নির্বাচন কমিশন করছে ভোটের মাঠ উঁচু নিচু।

বিএনপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা শুরু করেছে। বাংলাদেশ যেন সোজা হয়ে দাড়াতে না পারে স্বাধীনতার পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি দেশ। তা আপনারা সবাই জানেন।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ার‍ম্যান কর্ণেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী