সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিশরে বিমান চলাচল স্থগিত করেছে রাশিয়া

মিশরের সিনাইয়ে দুই শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান ভূপাতিত হওয়ার ঘটনার কারণ পরিষ্কার না হওয়া পর্যন্ত সেদেশে সব ধরণের বিমান চলাচল স্থগিত করেছে রাশিয়া। দেশটি থেকে পঞ্চাশ হাজারের বেশি রাশিয়ান পর্যটককে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কার্গো হোল্ডে থাকা বোমার কারণেই বিমানটি ভূপাতিত হয়েছে, এরকম তথ্য প্রকাশের পর, বিমান চলাচল স্থগিতের এই সিদ্ধান্ত নিল রাশিয়া। অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে এর মধ্যেই রাশিয়ার পর্যটকদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

এর আগে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করে ব্রিটেন। কয়েকটি জঙ্গি সংগঠনের আলাপে আড়িপাতার পর, ব্রিটেন ও আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে, উড্ডয়নের আগে বিমানটির হোল্ডে হয়তো বোমা রাখা হয়েছিল।

বিমানটি রেকর্ডারে এ ধরণের তথ্য পাওয়ার আভাস দিয়েছে ফ্রান্স। গত শনিবার ২২৪জন যাত্রী নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় বিমানটি। যদিও কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে এর মধ্যেই অনেক দেশ মিশর ভ্রমণে নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

এর আগে ওই এলাকায় বিমান চলাচল বাতিল করে ব্রিটেন। মিশরের সঙ্গে বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকাসহ অনেক পশ্চিমা দেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প