রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ময়মনসিংহে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত!

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভালুকা পৌর এলাকার ভাণ্ডাব গ্রামের ফজলুল হক (৪৫), ত্রিশালের আবদুল মোতালেব (৪২) ও নীলফামারীর ডিমলা উপজেলার নওশেদ (৩৫)।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজনের নাম কাজল। অন্যজনের নাম জানা যায়নি। আহত বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এফএম পরিবহনের একটি বাস নেত্রকোনা থেকে ঢাকা আসছিল। পথে মেহেরাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত লোকজনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি