বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিপণ না পেয়ে দুই দিন পর চার বছরের শিশুকে হত্যা

গাজীপুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের দুই দিন পর চার বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা সোমবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ সনাক্ত করেন।

শিশু সোলায়মান (৪) জামালপুরের ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকার মোকারম হোসেনে ছেলে। মোকারম হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার আ. মোতালেবের বাড়িতে থেকে ভঙারি মালামালের ব্যবসা করেন। তিনি ওই এলাকায় প্রায় আট বছর ধরে বসবাস করছেন।

বাবা মোকাররম জানান, বিকেল ৫টার দিকে তার ছেলে সোলায়মান দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওই রাতেই তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি রোববার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশে কালভার্টের কাছে জঙলে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রাখে গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি