মুসলিমদের আতঙ্ক দূর করাতে মোদিকে দিল্লি জামে মসজিদের ইমাম বুখারীর চিঠি


মুসলিমদের আতঙ্ক দূর করার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন দিল্লি জামে মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী।
মাওলানা বুখারী তার চিঠিতে বলেছেন, দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিজেপি অপ্রত্যাশিত জয় পেয়েছে। কিন্তু গত কিছুদিন ধরে রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ার খবর আসছে। তিনি এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, পারস্পারিক আস্থাকে উৎসাহিত করার পরিবেশ প্রতিষ্ঠিত করায় সরকারের অগ্রাধিকার দেয়া উচিত।
মাওলানা বুখারী বলেন, কেন্দ্র এবং রাজ্যে বিজেপি নির্বাচনে জয়ী হওয়ার পরে আপনি নিজেই ‘সবকা সাথ সবকা বিকাশ’ (সবার সাথে সবার উন্নয়ন) স্লোগান দিয়ে পারস্পারিক বিশ্বাস পুনর্বহালের স্পষ্ট বার্তা দিয়েছিলেন। উত্তর প্রদেশ সরকার ওই সঙ্কল্পকে বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













