বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আত্মঘাতী বিস্ফোরণে’ নিহতদের চারজনই শিশু

বাংলাদেশে মৌলভীবাজার জেলার ফতেহপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে ছিন্নভিন্ন অবস্থায় যে ‘সাত/আটজনের’ মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো তাদের চারটিই অল্পবয়সী শিশু।

এসব মৃতদেহ পরীক্ষা করে দেখার পর স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এসব শিশুর বয়স কয়েক মাস থেকে ১০ বছর পর্যন্ত।

মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী মৃতদেহগুলোর ময়নাতদন্ত শেষে বিবিসি বাংলাকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণেই এদের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছিলেন, ওই বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে। তিনি জানান, দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আত্মঘাতী এই বিস্ফোরণ বুধবার রাতে ঘটেছে বলে মনে করছে পুলিশ।

শরীরের এসব ছিন্নভিন্ন অংশ হাসপাতালে নেওয়া হলে আজ সেগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, গতকাল বিকেলেই শরীরের টুকরো টুকরো অংশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছিলো। পুলিশের সুরতহাল রিপোর্ট হাসপাতালে পৌঁছানোর পর আজ সকালে এসবের ময়নাতদন্ত শেষ হয়।

এর আগে এই পোস্টমর্টেমের জন্যে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

মি. চক্রবর্তী জানান, শরীরের টুকরো টুকরো অংশ পরীক্ষা করে দেখা গেছে ওখানে মোট সাতটি মৃতদেহ ছিলো।

তাদের মধ্যে চারটিই শিশু। একজন পুরুষ আর বাকি দু’জন নারী।

তিনি জানান, এদের মধ্যে একজন এক বছরেরও কম বয়সী শিশু। আরেক জনের বয়স দুই বছরের নিচে। বাকি দুটো শিশুর বয়স প্রায় ৭ ও ১০।

নিহত পুরুষের বয়স ৩৫ এর কাছাকাছি আর দুই নারীর বয়স প্রায় ২৫ ও ৩০ বছর।

মি. চক্রবর্তী বলেন, “এসব মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে। বিশেষ করে শরীরের মাঝখানে ছিন্নভিন্ন হয়ে গেছে।”

এ থেকে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে বোমা বিস্ফোরণেই এদের সকলের মৃত্যু হয়েছে। তবে সেটা এখনও নিশ্চিত নয়।
তিনি জানান যে সেটা নিশ্চিত হতে হলে আরো কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত