মুস্তাফিজ-কোহলিদের সম্ভাব্য একাদশ


আইপিএলে নিজের ষষ্ঠ ম্যাচে কোহলি-ডি ভিলিয়ার্সদের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের হায়দারাবাদ। মুস্তাফিজদ-ওয়ার্নারদের ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বৃষ্টিবিঘ্নিত আগের ম্যাচটিতে পুনের কাছে হেরে গিয়েছিল মুস্তাফিজের দল। ব্যাটিং ব্যর্থতার ঐ ম্যাচে ২ ওভার বল করে ২১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। বর্তমানে ছয় ম্যাচে তিন জয়ে পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ। অন্য দিকে পাঁচ ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে কোহলি- ডি ভিলিয়ার্সদের আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের হায়দারাবাদ দল মাঠে নামতে পারে আগের ম্যাচের একাদশ নিয়েই। এদিকে আজ দলে ফিরতে পারেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। চলুন দেখে নেয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দারাবাদের সম্ভাব্য একাদশটি।
সানরাইজার্স হায়দারাবাদ (সম্ভাব্য) একাদশ:
শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ময়েসেস হেনরিকস, দীপক হুদা, ইয়ন মরগান, নামান ওঝা, বিপুল শর্মা, আশীষ রেড্ডি, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও আশিষ নেহেরা।
রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (সম্ভাব্য) একাদশ:
ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মান্দিপ সিং, শেন ওয়াটসন, কেদার যাদব/কেএল রাহুল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, ইকবাল আবদুল্লাহ, অ্যাডাম মিলনে, জুবেন্দ্র চাহাল এবং এস অরবিন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













