মুহূর্তেই যেভাবে চুরি হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামাতার গাড়ি


দুটি ল্যাপটপ ও গুরুত্বপর্ণ নথিসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা আদনান সাবেরের গাড়ি চুরি হয়েছে। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল নিলা মার্কেটের সামনে থেকে গাড়িটি চুরি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকালে ঢাকা মেট্রো-গ- ১২-৭০৯০ নম্বরের টয়োটা করলা ১০০ মডেলের গাড়িটি নিয়ে নিলা মার্কেটে বাজার করতে যান আদনান সাবের। গাড়ি বাইরে রেখে মার্কেটের ভেতরে বাজার করতে যান তিনি। বাজার শেষে ফিরে এসে দেখেন গাড়িটি সেখানে নেই। পরে এ ঘটনায় থানায় জিডি করেন। জিডি নম্বর- ১০০২।
গাড়িতে দুটি ল্যাপটপ ছাড়া গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, গাড়ি চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। গাড়ি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













