শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ সেনাবাহিনী থেকে জঙ্গি দমন শিখেছেন বললেন নাইজেরিয়ার সেনাপ্রধান

জঙ্গি দমনে সফলতার পেছনে বাংলাদেশের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন নাইজেরিয়ার সেনাপ্রধান লে. জেনারেল টুকুর ইউসুফ বুরাতাই। নিজেই বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যে কৌশল প্রয়োগ করছে তা দক্ষিণ এশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শান্তি নিশ্চিত করতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করছে। যে কৌশল তিনি জেনেছেন বাংলাদেশ থেকেই। আর সেটি তাদের দেশের জঙ্গি সংগঠন বোকো হারামকে নির্মূলে দারুণ কাজে দিয়েছে।

লাগোস’এ শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে অভ্যর্থনা জানানোর সময় তিনি এসব কথা বলেন। বুরাতাই জানান, দীর্ঘদিন ধরে বোকো হারামকে নির্মূলে ব্যর্থ হলেও পরে তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কৌশলই অবলম্বন করেন। যার ফলও পেয়েছেন হাতে নাতে। তিনি জানান, জঙ্গি সংগঠনটিকে কোনঠাসা করতে দারুণভাবে সফল হয়েছেন তিনি।

বুরাতাই বলেন, ২০১৫ সালের জুলাই মাসে নাইজেরিয়ার সেনা প্রধানের দায়িত্ব পাওয়ার পরই তিনি জঙ্গি দমন কৌশলে পরিবর্তন আনেন। এবং যে নতুন কৌশল তিনি প্রয়োগ করেন তা বাংলাদেশ থেকে শেখা। এরপর রাতারাতি সুফলও পেতে থাকেন।

বাংলাদেশ সেনাবাহিনীর কৌশল জানার পেছনে কারণ সম্পর্কে বুরাতাই জানান, ২০০৮ সালে তিনি বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কোর্স’এ অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তিনি সেই শিক্ষালাভ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প