মৃত্যুদণ্ড বাতিল করুন, বাংলাদেশকে জাতিসংঘ
মৃত্যুদণ্ডকে ‘অমানবিক’ আখ্যায়িত করে বাংলাদেশকে এই বিধান বাদ দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘মৃত্যুদণ্ডের মতো অমানবিক কাজ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ওই বিবৃতিটি জেনেভা থেকে পাঠানো হয়েছে। এতে আন্তর্জাতিক অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ অন্যান্য অপরাধে মৃত্যুদণ্ড ব্যবহার করার বিরোধিতা করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে চারজনের মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা বাংলাদেশ সরকারের উচিত নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













