বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে চালকের মৃত্যু, দু’জনের অবস্থাও আশঙ্কাজনক

বেনাপোলে চলন্ত মোটরসাইকেল থেকে সেলফি তুলতে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা দেড়টার বেনাপোলের ছোট আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক চঞ্চল (১৮) মারা যান, গুরুতর আহত হয় নিহতের ২ বন্ধু মোটরসাইকেল আরোহী সোহেল রানা (১৭) ও আমিনুর (১৮)।

সেলফি তুলতে গিয়ে এখানেই ঘটে দুর্ঘটনানিহত চঞ্চল ছোট আঁচড়া গ্রামের শহিদুলের ছেলে। একই গ্রামের বাসিন্দা আহত সোহেল মৃত সাবের আলীর ছেলে আর আমিনুর আফতাবের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরছিল। কাগজপুকুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে ছোট আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে চালক চঞ্চল এক হাত দিয়ে বাইক চালাচ্ছিল। তখন অন্য হাত দিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ে সে রাস্তার পাশের একটি লাইট পোস্টের সাথে ধাক্কা খায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাভারন হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত ২ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, নিহতের লাশও সেখানে রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, শনিবার দুপুরের দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন যুবককে হাসপাতালে আনেন বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসপাতালে আনার আগে চঞ্চলের মৃত্যু হয়, আহত দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত