মৌলভীবাজারে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার ২


মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ২ যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বড়লেখা পৌর শহরের পাখিয়ালা গ্রামের সাবেক ব্যাংকার আব্দুল আজিজ হাবুল ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল মান্নান মনাই মিয়া।
জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বড়লেখা উপজেলায় মানবতাবিরোধী অপরাধ মূলক কর্মকাণ্ড ও স্বাধীনতার বিরোধীতা করার অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করলে আজ পুলিশ তাদের গ্রেফতার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













