মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এক যৌথ বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সব দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে যুবলীগ। বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরের অপরাজনীতি, দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথের লড়াই আন্দোলন এবং ১/১১-পরবর্তী অসাংবিধানিক সরকার কর্তৃক শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস এবং দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র মোকাবেলায় সব অত্যাচার-নির্যাতনকে উপেক্ষা করে সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছে যুবলীগ।

দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ শুক্রবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী