যে কারনে দীপিকার প্রশংসা করলেন ক্যাটরিনা


এই সময়ে যদি সেরা বলিউড অভিনেত্রীদের তালিকা করা হয় তাহলে ক্যাটরিনা ও দীপিকাকে ছাড়া সেটা অসম্পূর্ণ থেকে যাবে। ভক্তরা তাঁদের নিয়ে নানা পক্ষ-বিপক্ষ তৈরি করলেও তাঁরা কিন্তু একে অপরকে প্রতিপক্ষ বলে মনে করেন না। মনে করলে কি আর একে অপরের প্রশংসা করতেন? টাইমস অব ইন্ডিয়ার একটি খবরে জানা যায় ‘রাবতা’ চলচ্চিত্রের শীর্ষসঙ্গীতে দীপিকার বিশেষ উপস্থিতির জন্য দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্যাটরিনা।
সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দীপিকার অভিনয় দেখে দীপিকার প্রশংসা করেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘আমি গানটাকে ভালোবেসে ফেলেছি। তাঁকে অসাধারণ লাগছিল। এটা সত্যিই অসাধারণ।’
নিজের প্রশংসা শুনে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি দীপিকা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দীপিকা বলেন, ‘আমি মনে করি অভিনন্দন বা প্রশংসা শুনতে সবসময় ভালো লাগে, বিশেষত যখন সমসাময়িক কারো কাছ থেকে প্রশংসাটা আসে। এই পেশায় তিনি (ক্যাটরিনা) এখন পর্যন্ত যা করেছেন, আমি সবসময় সেটার তারিফ করি।’
‘রাবতা’ শিরোনামের গানটি মূলত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলী খান এবং কারিনা কাপুর অভিনীত ‘এজেন্ট বিনোদ’ চলচ্চিত্রে ব্যবহার করা ‘রাবতা’ গানটির নতুন সংস্করণ। নতুন গানটির চিত্রায়নে দীপিকাকে দেখা যায় চমৎকার একটি কালো রঙের কাট-আউট পোশাক পরিহিত অবস্থায়। গানটিতে তাঁর পেছনে মোমবাতির ব্যবহার গানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
দীনেশ ভিজানের পরিচালনায় রাবতা চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। সিনেমাটির এ বছর ৯ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির শীর্ষসঙ্গীতে দীপিকার এই উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের সিনেমাটির প্রতি আগ্রহী করে তুলবে। আর গানটি নিয়ে ক্যাটরিনা-দীপিকার এই প্রশংসা বিনিময় ভক্তদের যুদ্ধের অবসান ঘটাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













