যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ নেতা আমির হোসেন রাজনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত রাজনকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
দাউদকান্দি পৌর এলাকায় শনিবার বেলা ১১টার দিকে ধারালো ছেনি দিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
রাজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি দাউদকান্দি পৌর এলাকার কাজীরকোনা গ্রামের দুলাল মুন্সির ছেলে।
দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা রাজনকে ছেনি দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে রাজনের মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে।
ওসি জানান, রাজন হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













