যে কারনে সেনাবাহিনীর দখলে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন


জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন (জেডবিসি) দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় গোলাগুলির শব্দ শোনা গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাতের এই ঘটনায় দেশটিতে রাজনৈতিক সংকট আরও তীব্র হলো।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নেতৃত্বাধীন জেডএএনইউ-পিএফ সেনাপ্রধানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনার পর বুধবার অভ্যুত্থানের এই পূর্বাভাস দিল সেনারা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জেডএএনইউ-পিএফ পার্টিতে মিত্রদের আকস্মিক অপসারণের বিষয়ে মঙ্গলবার হস্তক্ষেপের হুমকি দেন সেনাপ্রধান জেনারেল কনস্টান্টিনো চিওয়েঙ্গা। এর ২৪ ঘণ্টা পরই রাজধানীর প্রধান সড়কগুলোতে সেনাদের সাঁজোয়া যান চলতে দেখা যায়।
বিক্ষুব্ধ সেনারা রাস্তায় চলন্ত গাড়িগুলো অন্ধকারে চলতে বলে। হারারের একটি রাস্তায় রয়টার্সের প্রতিবেদককে এক সেনাসদস্য বলেন, ‘কোনো কিছু বিনোদন মনে করবেন না। এখান থেকে সরেন।’ ওই বক্তব্যের মাত্র দুই ঘণ্টা পর সেনারা জেডবিসির দখল নিয়ে কর্মীদের কর্মস্থল ছাড়ার নির্দেশ দেয়।
জাতীয় গণমাধ্যম জেবিসি দখলে নেয়ার পর জিম্বাবুয়ের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধীদের ধরতে পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী। তবে এই ঘটনা সরকারের ওপর সেনাবাহিনীর কর্তৃত্ব গ্রহণ নয় এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। যত দ্রুত আমরা আমাদের মিশন সফল করতে পারব তত তাড়াতাড়ি দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অপরাধ করছেন এবং এর ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিতে চায়।
টেলিভিশন দখলে নেওয়ার কিছুক্ষণ পরই আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশটির প্রাণকেন্দ্রে তিনটি বিস্ফোরণ হয় বলে অনেকে জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন


সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













