বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জুয়ায় বাধা : নাসিম হত্যার প্রধান আসামি গ্রেফতার

বিপিএল খেলা ঘিরে রাজধানীর বাড্ডায় চলা জুয়ার আসরে বাধাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিন (২৪) নিহত ঘটনার প্রধান আসামি আসিফ শিকদারকে (২১) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) আশরাফুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই ঘটনায় তিনিই (আসামি আসিফ শিকদার) প্রধান, সে একাই জড়িত।

এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় গুলশান ডিসি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।

গত ৬ নভেম্বর (সোমবার) সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির ৩৭৫ নং দাগের ৪ নং নিজ বাসার সামনে নাসিমের গলায় ও কোমড়ে ৩টি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাবিল আহমেদ জানান, বিপিএল খেলা নিয়ে বোর্ড (ক্যারাম বোর্ড) ঘরে রমরমা জুয়ার আসর চলছিল। সেখানে সন্ধ্যার পর ক্যারাম খেলতেন ভাই নাসিম। গত রাতে নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএলের ম্যাচ নিয়ে মোটা অঙ্কের জুয়া চলছিল। এতে বাধা দেন তিনি। বাধার মুখে রমজান আলী, আসিফ, রশিদ, শহীদুল ও রফিক নামে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয় নাসিমের। ঘটনা হাতাহাতি পর্যন্তও গড়ায়।

ওই ঘটনায় রাতেই রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলা নং ৭। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত