অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি গাড়ি থেকে পাকিস্তান সরকারের নামটিও মুছে ফেলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের অনুসারীরা এ ঘটনা ঘটায়। তবে অ্যাম্বুলেন্সের কোননো ক্ষয়-ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, পাকিস্তান সরকার কতৃক উপহার স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়া হয়। এসময় অ্যাম্বুলেন্সের গায়ে পাকিস্তান সরকারের নাম ও পতাকাও ছিল। বিষয়টি ছাত্রলীগ নেতাকর্মীদের চোখে পড়লে তারা পতাকাটি ছিঁড়ে এবং গাড়ি থেকে পাকিস্তান সরকারের নামটিও মুছে ফেলে।
এ বিষয়ে জানতে চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে জানান, স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের পতাকা কখনোই শোভা পায় না। তাই কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী এ কাজটি করে থাকতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













