রাজধানীর ধানমণ্ডি কলেজে বিবাদে শিক্ষার্থী গুলিবিদ্ধ


রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ্ সরকারী আইডিয়াল কলেজের সামনে দোকানে বসাকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর বিরোধে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুর ১টায় গুলিবিদ্ধ এই শিক্ষার্থীর নাম নাইমুর রশীদ নাবিল (১৮)। তিনি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান বলেন, কলেজের সামনের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সিনিয়র ও জুনিয়র দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে নাবিল গুলিবিদ্ধ হন।
নাবিলের সহপাঠী কাউসার আলম বলেন, শুক্রবার বিকালে কলেজের সামনে চায়ের দোকানে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম পলকের সঙ্গে নাবিলের বাগবিতণ্ডা হয়েছিল। “আজ দুপুরে পলকের বহিরাগত বন্ধু সাইফ হোসেন রোমান ২০/৩০ জন ছেলে নিয়ে কলেজের সামনে এসে কয়েক রাউন্ড গুলি করে। পলকের সামনেই নাবিলের বাম পায়ে গুলি করে রোমান।”
গুলিবর্ষণের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
কলাবাগান থানার পুলিশ কর্মকর্তা আবিদ বলেন, “আহতরা মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। যারা নাবিলকে গুলি করেছে, তাদের খুঁজে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।”
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













