রাজবাড়ীতে অস্ত্রসহ চার চরমপন্থী গ্রেফতার


রাজবাড়ী প্রতিনিধি: পাংশায় দক্ষিণাঞ্চলের সরিষা ইউপির বাগলী বাজার ব্রিজের উপর অস্ত্র-গুলিসহ ৪ চরমপন্থি সদস্য গ্রেফতার হয়েছে।
তারা পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী অমল বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগলী বাজার ব্রিজের বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-শ্যামল কুমার (৩৫), জগদিশ (৩২), শুভ (২৩) ও জহুরুল শেখ (৩০)।
পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরমপন্থী অমল বাহিনীর চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৮টি কার্তুজ ও তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













