রাজশাহীতে ককটেল ফাটিয়ে ডাকাতি
রাজশাহীর পবার বায়ায় এবার ককটেল ফাটিয়ে একটি বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে বায়া আশ্রয় এনজিও কার্যালয়ের মাত্র ১০০ গজ দুরে হাসিবুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে হাসিবুলের বাড়ির সদস্যরা।
পরে ওই বাড়িতে থাকা সোনার গহনাসহ নগদ কয়েক লাখ টাকা লুটে নেয়। পরে মসজিদে ডাকাতির বিষয়টি মাইকিং করা হলে ১৫-১৬ জনের অস্ত্রধারী ডাকাত দলেরা সদস্যরা দ্রুত পালিয়ে যায়। ওই বাড়ি মালিক হাসিবুল ইসলাম জানান, ডাকাতরা ককটেল ফাটিয়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। এর পর বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনাসহ নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যয়।
ঘটনার পরে বাড়ির পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছে বলেও জানান তিনি। তবে রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির কোনো খবর পাননি। তারা শুনেছেন চুরির ঘটনা ঘটেছে। কেউ মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। প্রসঙ্গত, গত ৪ মার্চ গভীর রাতে রাজশাহীর বায়া আশ্রয় এনজিও কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













