বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রামদায় শাণ দেওয়া সেই দুই ছাত্রলীগকর্মী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রামদায় শাণ দেওয়ার সময় গণমাধ্যমে প্রকাশিত ছবির সেই দুই ছাত্রলীগকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিকেল পৌনে পাঁটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তার নির্বাহী ক্ষমতা বলে এই দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

বহিষ্কৃত ওই দুই ছাত্রলীগ কর্মী হলেন ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মিজানুর রহমান খান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা।
তারা দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
গত সোমবার সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় দুজনকে রামদায় শাণ দিতে দেখা যায়। রামদায় শাণ দেওয়ার ওই ছবি পরদিন মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা জানান, সংঘর্ষ চলাকালীন রামদায় শাণ দেওয়ার সময় তোলা দুই শিক্ষার্থীর ছবি গণমাধ্যমে এসেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বিব্রতকর। আমরা তাদের অ্যাকাডেমিকভাবে চিহ্নিত করেছি।

বুধবার বিকেলে উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে তাদের বহিষ্কার করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল