রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে তিনটায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব আবু মো. মোস্তফা কামাল।

দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৯ (১) ধারা অনুযায়ী, প্রতি বছর পূর্ববর্তী বছরের সম্পাদিত কার্যাবলী সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করার বাধ্যবাধকতা আছে।

২০১৫ সালে প্রণীত প্রতিবেদনে আটটি অধ্যায় আছে। অধ্যায়গুলো হচ্ছে, দুর্নীতি দমন কমিশন প্রেক্ষাপট ও পরিচিতি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক পদক্ষেপ, দুর্নীতি প্রতিরোধ, গণশুনানি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কমিশনের তথ্য ব্যবস্থাপনা, আগামী অভিযাত্রায় কমিশনের কর্মপরিকল্পনা ও সুপারিশমালা।

এ বছরই কমিশন প্রথমবারের মতো সরকারি সেবা, সরকারি নিয়োগ, সরকারি ক্রয় কার্যাদি, সরকারি নির্মাণ/মেরামত/সংস্কার, কার্যপদ্ধতি সংস্কার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও বিবিধ সংক্রান্ত অর্থাৎ মোট সাতটি ক্যাটাগরিতে ৩২টি সুপারিশ পেশ করেছে।

২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চতুর্থবারের মতো রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করা হলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ