বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষা-প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে সরকার : সজীব ওয়াজেদ

বাংলাদেশের সব মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য শিক্ষা ও প্রশিক্ষণের ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রকল্পের অধীনে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় তথ্যপ্রযুক্তি ও কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা যে সারা দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সেই সুযোগটা গড়ে তোলা। সেই কারণেই আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষার ওপর এবং প্রশিক্ষণের ওপর।’

এই ইনস্টিটিউটের মাধ্যমে সিরাজগঞ্জের পাশাপাশি রায়গঞ্জ, তাড়াশ ও নাটোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বেকার যুবকরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে বিদেশে রপ্তানিযোগ্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন জনশক্তি তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে