বললেন ঢাকা রেঞ্জের ডিআইজি
রাস্তায় চাঁদাবাজি হবে না, অফিসে যদি হয় করবে
ঈদে মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মাহফুজুল হক নুরুজ্জামান।
ডিআইজি বলেন, ‘রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না। সেটা যদি হতেই হয়, তবে তাদের অফিসে বা অন্য কোথাও যদি হয় করবে। …বিশেষ করে আমাদের পুলিশের তরফ থেকে বলেছি, রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না। সেটা যদি আমাদের পুলিশের পোশাক পরা লোকও হয়, তার জন্য সমানভাবে আইন প্রয়োগ হবে।’
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
পরে সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কমিউনিটি পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













