‘রেড অ্যালার্ট নয়, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে’
ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘রেড অ্যালার্ট নয়, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বিমানবন্দরে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেঢালা ভাব চলছিল। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঢিলেঢালা ভাব চলে না। তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।’
দুই বিদেশি হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। এ বিষয়ে শিগগির আপনাদের জানানো হবে।’
এর আগে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













