বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশু-ধর্ষণের শাস্তি পুরুষাঙ্গ ছেদন !

বর্তমান বিশ্বে ধর্ষন একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এথেকে বাদ যাচ্ছেনা শিশুরাও। কোন কোন রক্ষনশীল দেশে এর শাস্তি রয়েছে মৃত্যুদন্ড। তবে বাংলাদেশ এবং ভারত সহ পার্শ্ববর্তি দেশ সমূহতে ধর্ষক আইনের ফাক-ফোকড় দিয়ে বের হয়ে যায়।

তাই শিশু-ধর্ষণ কমাতে পুরুষাঙ্গ ছেদই হতে পারে একমাত্র সমাধান বলে মনে করছে হাইকোর্ট। তবে চাঞ্চল্যকর এই মন্তব্য করেছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবাকরণ ব্রিটিশ পর্যটকের হাতে এক নাবালকের যৌন হেনস্থার মামলার শুনানিতে এই মত প্রকাশ করেন।

বিচারপতি বলেন, “আমাদের দেশের চিরাচরিত আইন ব্যবস্থা যথেষ্ট কঠোর নয় বলেই শিশুদের যৌন হেনস্থা এড়াতে কোনও সদর্থক ফলাফ পাওয়া যাচ্ছে না। পুরুষাঙ্গ ছেদের প্রস্তাব বর্বরোচিত মনে হতে পারে, কিন্তু বর্বরোচিত অপরাধ কমাতে বর্বরোচিত শাস্তিরই প্রয়োজন। অনেকেই আমার সঙ্গে সহমত হবেন না। কিন্তু আমাদের সমাজের কঠিন সত্যটা সবাইকে মানতেই হবে। এই আদালত নিশ্চিত ধর্ষকের পুরুষাঙ্গ ছেদ অতিরিক্ত শাস্তি হিসেবে গণ্য হলে শিশু-ধর্ষণের মতো ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমবে।”

তামিলনাড়ুর ১৫ বছরের এক কিশোরের মাকে কিছু টাকা, ওই কিশোরকে নিয়ে বছর কয়েক আগে দিল্লি চলে আসে এক ব্রিটিশ নাগরিক। সেখানেই একটি ঘরে আটকে রেখে কিশোরের উপর লাগাতার যৌন অত্যাচার করে সে। এই মামলার শুনানিতেই এই পুরুষাঙ্গ ছেদের প্রস্তাব করেন বিচারপতি এন কিরুবাকরণ। দিল্লিতে সম্প্রতি শিশুকন্যার উপর গণধর্ষণের ঘটনা তাঁকে বিচলিত করে তুলেছে বলে জানান তিনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর এই মন্তব্যের বিরোধিতা করবে, এ কথা জেনে তিনি বলেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ধর্ষণের ঘটনার পর ধর্ষিতা থেকে ধর্ষকের পরিবারের পাশে দাঁড়াতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। এই প্রবণতা কমানো প্রয়োজন বলেও জানান তিনি।

শিশু-ধর্ষণে দোষী প্রমাণিত হলে পুরুষাঙ্গ ছেদের শাস্তি পোল্যান্ড, রাশিয়া, এস্টোনিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে রয়েছে। যার মধ্যে আছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ওরেগাঁও, টেক্সাস এবং ওয়াশিংটন। এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া এই শাস্তি চালু করে। এ দেশে শিশু ধর্ষণের ঘটনা ২০১২-তে ঘটেছিল ৩৮,১৭২টি, ২০১৩-তে ৫৮,২২৪ এবং ২০১৪-তে ৮৯,৪২৩। বিচারপতি এন কিরুবাকরণ বলেন, “দেশের বর্তমান আইন যখন শিশুদের নিরাপত্তা দিতে অপারগ, তখন আদালত চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। শিশুদের ওপর গণধর্ষণের মতো হাড় হিম করে দেওয়া ঘটনা ঠেকাতে কোনও ব্যবস্থা না নিলে এই আদালতে নেওয়া শপথ অর্থহীন হয়ে যায়। #এইসময়

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত