শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীকদের নিয়ে ‘খোঁচাখুঁচি’ না করতে প্রধানমন্ত্রীর পরামর্শ

মহাজোটের শরিকদের নিয়ে ‘খোঁচাখুঁচি’ না করতে দলের নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে দলের নেতাদের তিনি এ পরামর্শ দেন।

বৈঠক একটি সূত্র জানা গেছে, শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য ঠিক রাখতে হবে। আওয়ামী লীগের নেতাদের শরিকদের নিয়ে খোঁচাখুঁচি করা উচিত হবে না। কারণ শরিকেরা সবাই একটি সংগ্রামের মধ্যে আছে।

সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা ও এর আগে-পরে জাসদের ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। পরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও জাসদ বিরোধী বক্তব্য দেন।

বৈঠক একটি সূত্র জানায়, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা বলেন এবং সেই অনুসারে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী দলের নেতাদের উদ্দেশ বলেছেন তারা যেন বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের সময় দেশে যে অরাজকতা হয়েছে তা সভা-সমাবেশে তুলে ধরেন।

সভার শুরুতে সূচনা বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নূহ উল আলম লেনিনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্যরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ