শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

জেলার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজে অজ্ঞাত রোগে ১০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা এ ঘটনাকে স্বাভাবিক বলে উল্লেখ করলেও প্রতিদিনই ওই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে ওই এলাকার শিক্ষার্থী এবং অভিভাবকরা বেশ চিন্তিত হয়ে পড়ছে।

জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বাঁশকাইট পি জে উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালে সপ্তম শ্রেণীর ৭ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে একে এক বেশ কয়েকজন একইভাবে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় ক্লাশ শিক্ষক ও ছাত্রীদের স্বজনরা এসে তাদের মুরাদনগরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উপজেলা স্বাস্থ্যকর্মীরা এসে স্কুলটি পরিদর্শন করে অতিরিক্ত গরম এবং সাইক্লোজিক্যাল (মানসিক) সমস্যা থেকে এটি হয়ে থাকতে পারে বলে জানান।

ওই দিন থেকে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ে সাময়িক ছুটি ঘোষণা করে। ঘটনার দুদিন অতিবাহিত হতে না হতেই গতকাল বৃহসপতিবার দুপুরে ওই বিদ্যালয়ের পাশে অবস্থিত বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম কলেজে একই ঘটনা ঘটেছে।

গতকাল দুপুরে শ্রেণী পরীক্ষা চলাকালে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহ জালাল হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই একাদশ শ্রেণী কক্ষে পরীক্ষা চলাকালে রিনা আক্তার, ফারজানা আক্তারসহ প্রায় ১০ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অজ্ঞান ছাত্রছাত্রীদের উদ্ধার করে শিক্ষকরা ৩ জনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও বাকিদের স্বজনরা পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ বলেন, ‘পরীক্ষা চলাকালে ছাত্রছাত্রীরা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা শুরু হলে আমরা দ্রুত পরীক্ষা স্থগিত ঘোষণা দিয়ে কলেজে ছুটি ঘোষণা করি।’

তিনি আরও বলেন, ‘আগামী রোববার বিষয়টি নিয়ে অভিভাবক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু জাহের বলেন, ‘আহতদের সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এটা অজ্ঞাত কোনো রোগ নয়, অতিরিক্ত গরম থেকে এমনটা হতে পারে অথবা সাইক্লোজিক্যাল (মানসিক) সমস্যা থেকে এমনকি অতিরিক্ত টেনশন থেকেও অজ্ঞান হতে পারে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত