শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদ অবৈধ, আপিলে রায় বহাল


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যদের থাকা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছন আপিল বিভাগ।
আজ সোমবার আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার।
একই সঙ্গে গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ ঘোষণা করা রায় বহাল রাখা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর পঞ্চম ধারাকে বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













