শিক্ষামন্ত্রীকে অভিনন্দন, ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়


ইউনেস্কো সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তাকে অভিনন্দন জানিয়েছে। ইউনেস্কোর ৩৮তম অধিবেশনে শিক্ষামন্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
আজ বৃহস্পতিবার সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম ও রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।
শিক্ষামন্ত্রী ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই সম্মেলনে ১৯৫ সদস্য রাষ্ট্র, ৮ সহযোগী সদস্য এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ ২০১৫-২০১৭ মেয়াদে ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













