শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মালয়েশিয়ার সংসদে বাংলাদেশিদের প্রশংসা

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছেন, বাংলাদেশি শ্রমিকরা সৎ ও বিশ্বস্ত। তাই বিদেশি শ্রমিক আনার ব্যাপারে আমাদের প্রথম পছন্দ বাংলাদেশ। গতকাল বুধবার (৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে জাহিদ হামিদি এই কথা বলেন।

হামিদি বলেন, আগামী তিন বছরে দক্ষিণ এশিয়ার এই দেশ (বাংলাদেশ) থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট আলোচনায় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরই এ ১৫ লাখ শ্রমিক মালয়েশিয়ায় আসবেন। মালিকরা একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের শ্রমিকের চাহিদা জানিয়ে আবেদন করবেন বলে তিনি জানান।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালনকারী হামিদি আরও বলেন, বাংলাদেশি শ্রমিকরা অন্যদের তুলনায় বেশি সৎ। ক্যাশিয়ার অথবা পেট্রল স্টেশনের কাউন্টারেও তারা অনেক বেশি বিশ্বস্ত ও দায়িত্ববান।
এ সময় অন্য আরেকজন এমপি তার সঙ্গে যোগ করেন, মালয়েশিয়ায় আসার আগে বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণের প্রয়োজন। যাতে করে মালয়েশিয়ার প্রথা ও জীবনযাপন সর্ম্পকে তাদের ধারণা হয়।
উল্লেখ্য, হামিদি’র ভাই আবদুল হাকিমের মালিকানায় একটি অনলাইন প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিক আনতে চাওয়া হয়েছে। তা নিয়ে ইতোমধ্যেই দেশটিতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন আহমেদ জাহিদ হামিদি।
গত ৩ নভেম্বর বাংলাদেশে মালয়েশিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে জিটুজি প্লাস পদ্ধতির মাধ্যমে শ্রমিক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ