শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শীতার্ত মানুষকে কষ্টে রেখে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয় : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, প্রতি বছর শীত আসে আবার চলে যায় কিন্তু সিমাহীন কষ্টের ছাপ রেখে যায় জনপদে। অন্যদিকে জনগণের কষ্টকে পাশ কাটিয়ে সরকার কর্তৃক দেশকে সমৃদ্ধ করার কথার ফুলঝুড়ি চলতে থাকে। কিন্তু শীতার্ত মানুষকে কষ্টে রেখে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়।

তিনি আজ ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা আয়োজিত দরীদ্র ও মেধাবী ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নাঙ্গলকোট থানা সভাপতি সিরাজুম মনীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান ও কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি আব্দুর রব ফারুকী।

শিবির সভাপতি বলেন, দেশের মোট জনসংখ্যার বিশাল একটি অংশ শীতে সিমাহীন কষ্টে ভোগে। অথচ তারা এই দেশেরই জনগণ। তাদের প্রতি সরকার যেমন অবহেলা করছে তেমনি সমাজের বিত্তবানরাও পূর্ণাঙ্গভাবে এগিয়ে আসছে না। ফলে প্রতিটি শীতকালই অসহায় গরীব মানুষের জন্য সিমাহীন কষ্টের ভয়াবহ বার্তা নিয়ে হাজির হয়।

সরকার ও বিত্তশালীদের পাশ কাটিয়ে যাওয়ার এ প্রবনতা অনাকাঙ্খিত ও দু:খজনক। অন্যদিকে একই সাথে চলছে দরিদ্রমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার কথামালা। সামর্থ থাকার পরও শীতার্ত মানুষকে কষ্টে রেখে সরকারের এসব কল্পিত উন্নয়নের বুলি প্রতারণা ছাড়া কিছু নয়।

তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই একদিকে যেমন সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে তেমনি ছাত্রজনতাকে পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করে আসছে। ইতোমধ্যেই প্রতিটি নেতাকর্মীকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করব, ছাত্রশিবিরের পাশপাশি সমাজের সামর্থবান ছাত্রজনতা শীতার্তদের পাশে দাঁড়াবে। বিজ্ঞপ্তি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী