‘শেখ হাসিনা বোরকা পরে দেশে বাকশালী শাসন চালাচ্ছেন’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোরকা পরে এখন দেশে বাকশালী শাসন চালাচ্ছেন। এক্ষেত্রে তিনি ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্র- এই তিন বিদেশি শক্তির সমর্থন নিচ্ছেন। তবে জনসমর্থন না থাকায় শুধু বিদেশি শক্তির সমর্থনে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। কোনো স্বৈরশাসক তা পারেনি।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থা ও নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার গণতন্ত্র ও উন্নয়নের কথা বলে দেশে লুটপাট চালাচ্ছে। পদ্মাসেতুর নির্মাণ ব্যয় প্রথমে ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এরপর তা বাড়তে বাড়তে এখন প্রায় ২৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সম্ভাবনা রয়েছে আরও বাড়ার।’
আয়োজক সংগঠনের সভাপতি মর্জিনা আফসার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













